জবি ভূগোল বিভাগের ব্যাচ-৯৫ এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিট অ্যান্ড গ্রিট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের নৈশ শাখার ব্যাচ–৯৫ এর বন্ধুদের উদ্যোগে গত শনিবার (২২ আগস্ট ২০২৬) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে বন্ধুদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি, ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাচ–৯৫ এর বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং ডিএসই, ইউসিবি স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও বন্ধু রাসেলের সৌজন্যে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ বছর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন—ইকরামুল গনি ঈশান, সুমাইতা আফরিন আরাহমান, মরিয়ম আলিশা খান, আফরা নাওয়ার মানজিব, মেহরাব হোসেন ইহসান, ইফাজ মাহমুদ, তাসমিন মুশতারি তাজরি, আফনান বিন আনিস ও জাইমা জান্নাত।
স্বাগত বক্তব্যে বন্ধু রাসেল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা এবং বন্ধুদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সফল করতে আন্তরিক সহযোগিতার জন্য বন্ধু দিদার, শফিক, মতিউর, হাসান, ড. শাহিন, তানজিনা, সামিনা, সমাপ্তিসহ আর্থিক সহযোগিতা ও উপহারসামগ্রী প্রদানকারী সকল বন্ধু ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাসেল।
বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বন্ধু ও তাঁদের সন্তানদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনটির সমাপ্তি ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক