Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২০:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২০:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
১৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক ও ভেজাল সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
খোলাবাজারে সরকারি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
জাবিতে ২ হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯
অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮

নবীনদের র‍্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২০:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২০:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বিভাগের মোট ২০ শিক্ষার্থীকে ছয় লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনাদায়ে আর্থিক জরিমানার টাকা সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত থাকবে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি জরুরি অফিস আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের গৃহীত সুনির্দিষ্ট শৃঙ্খলা অধ্যাদেশ অনুসরণ করে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক অর্থদণ্ড ধার্য করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ২০ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পাশের ‘মনপুরা’ এলাকায় পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীনদের ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও কান ধরে ওঠবস করান। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিভাগের আট শিক্ষার্থীকে মোট তি লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে জাহিদ হাসান, ফজলে হাসান ফাহাদ, সৈয়দ সাকিব আহমেদ রাতুল ও আল-আমিন হোসাইনকে ৫০ হাজার টাকা করে; মাহমুদুল আমিন সিয়াম ও মোস্তাফিজুর রহমান মিজুকে ৪৫ হাজার টাকা করে; ফয়সাল আহমেদকে ৪০ হাজার এবং মাহমুদুল হাসান খান আকিবকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, গত ৩ জুলাই রাতে জাবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ম্যানার শেখানোর’ দোহাই দিয়ে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা এবং নাঈম উদ্দিন মজুমদার, মাহফুজুর রহমান অভ্রসহ অপর ১১ শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড সুনির্দিষ্ট তদন্ত শেষে শাস্তির সুপারিশ পেশ করে। পরবর্তীতে সিন্ডিকেট সভায় এই সুপারিশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে শাস্তির মুখোমুখি হওয়া শিক্ষার্থীরা চাইলে বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় আপিল করার সুযোগ পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি র‍্যাগিং জরিমানা সাভার

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১৪ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে ২ হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯
০৬ জুলাই ২০২৬
'ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এসেছে'
২৭ জুন ২০২৬
জাবির সিনেট অধিবেশনের আগে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর উদ্যোগে রাবিতে চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল
  2. মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ল
  3. নাচোলে ৩৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান
  4. ডাকসুর কার্যক্রম তদন্তে ৩ কমিটি গঠন ঢাবি প্রশাসনের
  5. জাবিতে ২ হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯
  6. ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি : জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x