Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ২৩:২৩, ০৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ২৩:২৩, ০৬ জুলাই ২০২৬
আরও খবর
মাশহাদে প্রতিশোধের ডাক, আলী খামেনির দাফন অনুষ্ঠানে জনতার ঢল
হরমুজ প্রণালিতে আটকা পড়েছে ৬ হাজার নাবিক : আইএমও
মাশহাদে খামেনির কফিন, মার্কিন হামলায় বন্ধ ট্রেন চলাচল
ইরানে মার্কিন বিমান হামলায় নিহত ৩, আহত বহু
কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়, আজ সমাহিত হচ্ছেন খামেনি

'ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এসেছে'

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ২৩:২৩, ০৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ২৩:২৩, ০৬ জুলাই ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী সেমিনারে বক্তব্য দিচ্ছেন। ছবি : এনটিভি

বিশ্বের সকল বঞ্চিত ও নির্যাতিত জাতির ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে মতামত দিয়েছেন বক্তারা।

আজ সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন অডিটরিয়ামে আয়োজিত ‘ইরানের সহশীলতা ও প্রতিরোধ: বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী।

বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ক সমন্বিত গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদী মৌলায়ী অরনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ক সমন্বিত গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নাসিম আখতার হুসাইন।

একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ক সমন্বিত গবেষণা কেন্দ্রের সমন্বয়ক মুহাম্মদ উল্লাহ।

সেমিনারে বক্তারা বলেন, ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর থেকেই এর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলে আসছে। বিপ্লবের পরপরই ইরাকের মাধ্যমে দেশটির ওপর দীর্ঘ আট বছরের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, যাতে শুরুতেই এই বিপ্লবের পতন ঘটানো যায়।

তবে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং কোনো অপশক্তির কাছে মাথা নত না করার চেতনা ইরানি জাতিকে সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে প্রেরণা জুগিয়েছে। কঠিন অবরোধের মধ্যেও দেশটি জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। তারা বিশ্বের দুই বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যায় আগ্রাসন মোকাবিলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলে বিশ্বকে বিস্মিত করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইরান জাবি সেমিনার

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৭ জুন ২০২৬
জাবির সিনেট অধিবেশনের আগে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন
০৭ মে ২০২৬
জাবি শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ছাত্রদলের ‘লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ’
২৬ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের দারুণ সাফল্য, জিতল ৬০ পুরস্কার
  2. কুমিল্লা বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০
  3. এইচএসসি ও সমমান পরীক্ষা : আরও ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
  5. মাউশির কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ
  6. ২৫৯ ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনে চলছে পাঠদান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x