Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৪
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
ছাত্রদলনেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
চবির নতুন উপ-উপাচার্য আল-আমীন ও সফিকুল ইসলাম
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত
সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তাল চবি ক্যাম্পাস

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৪
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীকে এক শিক্ষকের যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করেছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।

আজ সকালে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। মানববন্ধনে অংশ নেওয়া রসায়ন বিভাগের  শিক্ষার্থী সালমা বেগম বলেন, সহপাঠীকে যৌন হয়রানির প্রতিবাদে আমরা আজ আন্দোলনে নেমেছি। বিভাগের শিক্ষকরাও এতে সংহতি জানিয়েছেন। আমরা এখন শান্তিপূর্ণ অবস্থানে আছি। যদি আমরা সুষ্ঠু বিচার না পাই তবে কঠোর আন্দোলনে যাব।

রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে দুপুর ২টায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।
শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস বলেন, একজন ছাত্রীকে শিক্ষকের ধর্ষণচেষ্টার যে অভিযোগ, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিক। এই বিষয়ে সময়ক্ষেপণ বা কোনো টালবাহানা চলবে না।

এ দিকে আজ সকাল ১১টায় রসায়ন বিভাগের একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মাহাবুবুল মতিনকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত রাখার সুপারিশ করা হয়। পরে এই বিষয়ে আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ অনুষ্ঠিত রসায়ন বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের আলোকে আপনাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রসায়ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে আদেশক্রমে বিরত রাখা হলো।’

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, বিভাগের একাডেমিক কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে আপাত বিরত রাখা হয়েছে। অভিযোগ কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিষয়ে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ পালিত বলেন, ‘আমরা কেউ এই ব্যাপারটাকে সমর্থন করি না। আমাদের একজন কলিগের ব্যাপারে এই রকম একটা অভিযোগ এসেছে—এর জন্য আমরা লজ্জিত। এটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত। ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা কাজ করব। আমরা এই বিষয়ে একটা স্থায়ী সিদ্ধান্ত নিব।’

চবির যৌন নির্যাতন সেলের সদস্য সচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, ‘এই বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করব।’

গতকাল বুধবার চবির যৌন নির্যাতন সেলের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন রসায়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের ওই ছাত্রী।

অভিযোগপত্রে ওই ছাত্রী থিসিস চলাকালীন সুপারভাইজার কর্তৃক যৌন হয়রানি ও যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা উল্লেখ করেন এবং ঘটনার ন্যায়বিচার চান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবাদ যৌন নিপীড়ন
১২ সেপ্টেম্বর ২০২৫
চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা ভাবছে ছাত্রদল
১১ সেপ্টেম্বর ২০২৫
চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা
১০ সেপ্টেম্বর ২০২৫
চাকসু নির্বাচনে শিবিরের ১০ দফা প্রস্তাব
০৩ সেপ্টেম্বর ২০২৫
চবিতে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৮
০৩ সেপ্টেম্বর ২০২৫
চবির সিন্ডিকেট সভায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবিসহ ১২ সিদ্ধান্ত
০২ সেপ্টেম্বর ২০২৫
চবিতে সংঘর্ষ : এক হাজার জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা
০২ সেপ্টেম্বর ২০২৫
চবিতে সংঘর্ষ : জরুরি বৈঠক ডেকেছে সিন্ডিকেট, মামলার প্রস্তুতি 
০১ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়ল আরও ২৪ ঘণ্টা
০১ সেপ্টেম্বর ২০২৫
চবিতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত
০১ সেপ্টেম্বর ২০২৫
চবি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, যৌথবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাউশির কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ
  2. ২৫৯ ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনে চলছে পাঠদান
  3. 'ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এসেছে'
  4. কুবির ৫ অনুষদে ডিন নিয়োগ
  5. রাবি কৃতী শিক্ষার্থী স্বীকৃতি পদক চালু, ১০ লাখ টাকা অনুদান ঘোষণা ভূমিমন্ত্রীর
  6. গৌরবের ৭৩ পেরিয়ে ৭৪ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x