Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৫, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:১২, ০১ জুলাই ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৫, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:১২, ০১ জুলাই ২০২৫
আরও খবর
বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের
চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ
মান্দায় খাল পুনঃখনন : শ্রমিকদের ৫০ লাখ টাকা গেল কোথায়?

চীনে সেরা গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড পেলেন নওগাঁর তারিকুল

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৫, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:১২, ০১ জুলাই ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৫, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:১২, ০১ জুলাই ২০২৫
তারিকুল ইসলাম। ছবি : এনটিভি

চীনের বিখ্যাত বেইহাং বিশ্ববিদ্যালয় থেকে ‘সেরা গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নওগাঁর রাণীনগরের সন্তান মো. তারিকুল ইসলাম (তাজ)। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ ফলাফল ও গবেষণায় অবদানের জন্য তিনি এই সম্মাননা লাভ করেন।

চীনের বেইজিং শহরের বেইহাং বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে স্থানীয় সময় সোমবার (৩০) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝাও ওয়েই শেং তার হাতে এ পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপরিচালক প্রফেসর ঝাং ঝিহুই, আন্তর্জাতিক স্কুলের উপ-ডিন প্রফেসর উ সিয়াওজুন এবং তার গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর সু ইউয়ান মিং।

তারিকুল ইসলাম এই সম্মাননা অর্জনের মাধ্যমে শুধু নিজেই নন, তার তত্ত্বাবধায়ক প্রফেসর সু ইউয়ান মিংকেও গৌরবান্বিত করেছেন। কারণ, তারিকুলের সাফল্যের ফলস্বরূপ প্রফেসর মিংও সেরা শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন।

এর আগেও তারিকুল চীনেই হুনান প্রদেশের চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (অনার্স) সম্পন্ন করে সেরা গ্র্যাজুয়েট হন।

তার গবেষণার বিষয় ছিল- বিমানের নকশা, ড্রোন ও মনুষ্যবিহীন আকাশযান, বৈদ্যুতিক উল্লম্ব অবতরণ যান, অ্যারোডাইনামিক্স এবং মেশিন লার্নিং। বর্তমানে তিনি বেইজিংয়ের একটি আন্তর্জাতিক এ্যারোস্পেস কোম্পানিতে এয়ারক্রাফট অ্যারোডাইনামিক ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

সমাবর্তন অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারিকুল বলেন, এই অর্জন আমি উৎসর্গ করছি আমার গাইড প্রফেসর সু ইউয়ান মিং, বাবা-মা, স্ত্রী এবং দেশের সিনিয়র ভাই ও বন্ধুদের প্রতি।

তারিকুল ইসলাম ১৯৯৮ সালের ১২ এপ্রিল নওগাঁর রাণীনগর উপজেলার বেলোবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. বুলেট হোসেন রাণীনগর আল-আমিন দাখিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবং মা মোছা. সুলতানা মোফতারুন বেগম একজন শিক্ষিকা।

ছোটবেলা থেকেই মেধাবী তারিকুল প্রাথমিক শিক্ষা শেষ করেন বেলোবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়ে ভর্তি হন রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে সাভার ল্যাবরেটরি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। কলেজ জীবনে ভালো ফলাফলের জন্য একাধিকবার সম্মাননা ও পুরস্কারও পেয়েছেন।

স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার উদ্দেশ্যে চীনে পাড়ি জমান তারিকুল। তার এই অসামান্য সাফল্যে শুধু পরিবার নয়, পুরো এলাকা আজ গর্বিত। আত্মীয়স্বজন ও এলাকাবাসী তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

নওগাঁ তারিকুল ইসলাম চীন
১০ জুলাই ২০২৬
নওগাঁয় পানের বরজে বদলে গেছে কৃষকের জীবন
০৯ জুলাই ২০২৬
৬ মাসে নওগাঁয় ২৫ মরদেহ উদ্ধার
০৬ জুলাই ২০২৬
সাঁতরে ছোট যমুনা নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু
০৫ জুলাই ২০২৬
বদলগাছীকে মাদকমুক্ত করার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিং সভা
০২ জুলাই ২০২৬
বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার উদ্ধার
০২ জুলাই ২০২৬
নওগাঁয় সেলাই মেশিন-শিক্ষা উপকরণ বিতরণ
০১ জুলাই ২০২৬
প্রাণিসম্পদ অফিসে সীমানা প্রাচীরের ৪ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ
১৮ জুন ২০২৬
৪২ জাতের দেশীয় ফল নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব
১৫ জুন ২০২৬
পৌঁছানোর আগেই নষ্ট হচ্ছে আম, অভিযোগ সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে
১৩ জুন ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে মিছিল
  2. রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বেরোবি উপাচার্যের অভিনন্দন
  3. কুবিতে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার
  4. কুবিতে দুই পক্ষের মারামারিতে আহত ১
  5. রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন
  6. কারিগরির জুনিয়র ভোকেশনাল রেজিস্ট্রেশনের সময়সূচি বৃদ্ধি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x