Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:২৫, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ জুলাই ২০২৫
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:২৫, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ জুলাই ২০২৫
আরও খবর
শিক্ষানবিশ আইনজীবীর মাথা ফাটানো বিচারককে বদলি
আদালতে বিচার চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মালয়েশিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, দুই সঙ্গী পুলিশ হেফাজতে
পবিপ্রবিতে ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’ খোলার অনুমোদন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:২৫, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ জুলাই ২০২৫
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:২৫, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ জুলাই ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলনের পর প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি : এনটিভি

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলনের পর প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে আনন্দমুখর পরিবেশে প্রশাসনিক ভবন চত্বরে কেক কাটা হয়।

বেলা সাড়ে ১০টার দিকে একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসন উদ্দিন শেখর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও মূলত ১৫ বছর ধরে একাডেমিক কার্যক্রম চলছে। যদিও এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি যেখানে পৌঁছানোর কথা ছিল, নানা কারণে সেখানে পৌঁছাতে পারেনি। তবে একটি ভালো বিশ্ববিদ্যালয়ের যেসব বৈশিষ্ট্য থাকে, সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা আনা, আমরা সেই কাজটি করে যাচ্ছি। ইতোমধ্যে স্বনির্ভর কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড চালু হয়েছে, স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে বেস্ট টিচার এন্ড রিসার্চার অ্যাওয়ার্ড চালু করা হবে। এভাবে একটু একটু করে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সর্বপ্রথম প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। ব্যক্তিস্বার্থ, হীনস্বার্থের ঊর্ধ্বে বিশ্ববিদ্যালয়কে স্থান দিয়ে সার্বিক উন্নয়নের কথা ভাবতে হবে। কেননা বিশ্ববিদ্যালয়ের আদর্শ, বিশ্ববিদ্যালয়ের ধারণাকে সমুন্নত রাখাটা আমাদের সকলের দায়িত্ব। আমরা যার যা দায়িত্ব সঠিকভাবে প্রতিপালন করলেই এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, বিরানভূমি থেকে এই বিশ্ববিদ্যালয়ে আজ ফুল ফুটেছে। একসময় শত ফুল ফুটবে। এই ফুল আমাদের শিক্ষার্থীরা। যে ফুলের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য আমাদের যথাযথ পরিচর্যা করতে হবে। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, নিজেকে তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মজনুর রশিদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ড. দীপংকর কুমার, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও আবাসিক হলগুলোতে আলোকসজ্জা করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী

সংশ্লিষ্ট সংবাদ: গোপালগঞ্জ

২৩ জুলাই ২০২৬
শিক্ষানবিশ আইনজীবীর মাথা ফাটানো বিচারককে বদলি
২২ জুলাই ২০২৬
আদালতে বিচার চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
২১ জুলাই ২০২৬
পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, দুই সঙ্গী পুলিশ হেফাজতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫
  2. বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  3. অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে বুয়েটের উপ-উপাচার্য নিয়োগ
  4. মেস থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  5. জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
  6. চাকসুর চাকরি মেলায় ৫ হাজার শিক্ষার্থীর সিভি জমা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x