প্রথমবারের মতো ‘জব ফেয়ার’ আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থী ও স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ‘জব ফেয়ার-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
জবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিল্ডিং চত্বরে সকাল ১০টায় এ মেলা শুরু হবে। এতে অংশ নেবে শতাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল এমবিএ সম্পন্নকারী সাবেক শিক্ষার্থীরা এ মেলায় অংশ নিতে পারবেন।
মেলার আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বিডিজবস ডটকম লিমিটেড।
আগ্রহীরা www.bdjobs.com/jobfair ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে মেলায় অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)