Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৪৫, ০৫ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৮, ০৫ আগস্ট ২০২৫
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৪৫, ০৫ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৮, ০৫ আগস্ট ২০২৫
আরও খবর
ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন
৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪
৮৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন : ডিবির পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদ সদস্যের, প্রশাসনকে হুঁশিয়ারি

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ বাকৃবিতে ১৫৪ জনকে শাস্তি দিল প্রশাসন

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৪৫, ০৫ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৮, ০৫ আগস্ট ২০২৫
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৪৫, ০৫ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৪৮, ০৫ আগস্ট ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন জুলাই আগস্টের আন্দোলনে শান্তি মিছিলের নামে সহিংসতা, নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ১৫৪ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক শান্তি মিছিলে অংশগ্রহণ এবং গণঅভ্যুত্থান চলাকালে নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে সিন্ডিকেটের ৩২৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ঘটনায় মোট ১৫৪ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন—৫৭ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী ও ৩১ জন শিক্ষার্থী।

শাস্তির ধরন অনুযায়ী- শিক্ষকদের মধ্যে ৬ জন বরখাস্ত, ১২ জন অপসারিত, ৮ জনকে নিম্নপদে অবনমন ও ৩১ জনকে তিরস্কার করা হয়েছে।

কর্মকর্তাদের মধ্যে ৮ জন বহিষ্কার, ৮ জন অপসারিত, ৭ জন তিরস্কৃত ও ১ জনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কর্মচারীদের মধ্যে ২ জন বরখাস্ত ও ১৯ জন তিরস্কৃত হয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ৭ জনকে আজীবন বহিষ্কার ও ২৪ জনের সনদপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর আশরাফুল হক হলে ৪ শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনায় আরও ২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ৩ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ১৫ জনের সনদপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে ১ শিক্ষককে নিম্নপদে অবনমন, ১ জনের বেতনবৃদ্ধি স্থগিত এবং ১ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই মিছিলে ‘এক দফার কবর দে’ ইত্যাদি উসকানিমূলক স্লোগান দিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়। এতে শিক্ষা ও গবেষণার পরিবেশ ব্যাহত হয় এবং বৈষম্যবিরোধী চলমান আন্দোলন বাধাগ্রস্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “তদন্ত কমিটি তথ্য-উপাত্ত যাচাই করে শাস্তির সুপারিশ করেছে। সেই সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদন পেয়েছে। তিনজন শিক্ষক এ বিষয়ে হাইকোর্টে রিট করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন। আজ থেকেই সংশ্লিষ্টদের শাস্তির কাগজ দেওয়া শুরু হয়েছে।”

ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন
০৪ অক্টোবর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় থানায় পিকআপ দিলেন সংসদ সদস্য
২৪ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে আবারো বদলি
  2. চুয়েটে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে বুধবার
  3. হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
  4. মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ
  5. এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x