১০ মিনিটে এ আই জাদুতে প্রফেশনাল বায়োডাটা
বায়োডাটা তৈরিতে বিপ্লব! এ আই এখন আপনার ব্যক্তিগত 'রিক্রুটার', মাত্র ১০ মিনিটেই প্রফেশনাল বায়োডাটা তৈরি করে দেবে।
আর নয় ঘণ্টার পর ঘণ্টা ডিজাইন নিয়ে চিন্তা বা ফরম্যাট ঠিক করার ঝক্কি! চাকরি প্রার্থীদের জন্য সুখবর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে এখন মাত্র ১০ মিনিটে একটি সম্পূর্ণরূপে প্রফেশনাল বায়োডাটা (সিভি) তৈরি করা সম্ভব। এটি বেকারত্ব লাঘব এবং দ্রুত কর্মসংস্থান সন্ধানে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কীভাবে এআই আপনার বায়োডাটা তৈরি করে?
প্রথাগত বায়োডাটা তৈরির প্রক্রিয়াকে পাল্টে দিয়েছে resume.io এবং kickresume.com-এর মতো ফ্রি এআই প্ল্যাটফর্মগুলো। এই টুলগুলো ব্যবহারকারীর কাছ থেকে মাত্র চারটি মৌলিক তথ্য নেয়:
– আপনার নাম
– কাজের অভিজ্ঞতা (যদি থাকে)
– স্কিলস
– শিক্ষাগত যোগ্যতা
ব্যবহার প্রক্রিয়া
১. যেকোনো একটি সাইটে গিয়ে ‘Create My Resume’ বা ‘Use AI Builder’-এ ক্লিক করতে হবে।
২. AI চ্যাটবট তখন ব্যবহারকারীর নাম, কাজের ক্ষেত্র, স্কিলস ইত্যাদির মতো প্রাসঙ্গিক প্রশ্ন করবে।
৩. সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ‘Generate’ বাটনে ক্লিক করলেই AI স্বয়ংক্রিয়ভাবে তথ্যগুলোকে একটি মানসম্পন্ন ডিজাইনে সাজিয়ে প্রফেশনাল সিভি তৈরি করে দেবে।

ফিচার ডেস্ক