Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সাভারে আবাসিক ভবনে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
খালেদা জিয়ার মৃত্যুতে জাবি প্রশাসনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে আটক শিক্ষার্থী

জাবির সেরা ৯০ মেধাবী পেলেন ডিনস সম্মাননা

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি : এনটিভি অনলাইন

ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২০২০ ও ২০২১ সালের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার অনুষদ ও ইনস্টিটিউটের সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং বিভাগ ও ইনস্টিটিউিটে স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এবারে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে আছেন ২০২০ সেশনে সম্মানের কলা ও মানবিকী অনুষদ শিক্ষার্থী জহিন আক্তার, গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ শিক্ষার্থী আশরাফুল আলম, সামাজিক বিজ্ঞান অনুষদ শিক্ষার্থী সৈয়দ মাহিন, ২০২১ সেশনের সম্মানের কলা ও মানবিকী অনুষদ শিক্ষার্থী এস এম মাহাফুজুর রহমান, গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ শিক্ষার্থী মো. তাশরিফ বিন নৈর, সামাজিক বিজ্ঞান অনুষদ শিক্ষার্থী উম্মুল মোমেনীন কোয়েলী, জীববিজ্ঞান অনুষদ শিক্ষার্থী ফাহজাবিন তৃষা, বিজনেস অনুষদ শিক্ষার্থী কে এম রিদ্বওয়ান রাশেদ, আইন ও বিচার অনুষদ শিক্ষার্থী মাশরুর রহমান মাহিন, আইবিএ শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসরুক, আইআইটি শিক্ষার্থী মনি আক্তার, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার্থী আইনুন জারিয়া।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীগণ মেধার যে স্বাক্ষর রেখেছেন, কর্মজীবনেও তাঁরা সফলতার মধ্য দিয়ে নিজের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবেন।

উপাচার্য আরও বলেন, এই মেধার পাশাপাশি নৈতিক মানুষ হতে হবে এবং নৈতিকভাবে আলোকিত কাজই হবে তাদের জীবনের অংশ। উপাচার্য মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখার অঙ্গীকার থাকা, ইতিবাচক চিন্তা এবং নিজের কর্মকাণ্ডে স্ববিরোধমুক্ত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন্স কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১৮ জানুয়ারি ২০২৬
জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
০৫ জানুয়ারি ২০২৬
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জাবি প্রশাসনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এসএসসি ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড
  2. বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসুকে সহযোগিতা করছে না : আম্মার
  3. বিশ্ব হিজাব দিবসে ছাত্রীদের হিজাব উপহার দিল রাকসু
  4. ঢাবিতে প্রথমবারের মতো হিজাব র‍্যালি 
  5. হাজী মোতালেব মহিলা কলেজে পর্যাপ্ত ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত
  6. বিশেষ ব্যবস্থায় কুবিতে ভর্তি পরীক্ষা দিলেন তিন শিক্ষার্থী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x