Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আরও খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন
জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম
জবির নতুন প্রক্টর ড. মো. নাসির উদ্দিন
ঈদের নামাজের ইমামতি করলেন জবি উপাচার্য
জবির নতুন উপাচার্য ড. রইছ উদ্দীন

জবিতে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল উদ্বোধন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ এপ্রিল ২০২৬
ছবি : বাসস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে স্টুডেন্ট পোর্টালে প্রদর্শনের লক্ষ্যে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মডিউলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও তাদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল চালু করা শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক উদ্যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে শিক্ষার্থীরা সহজেই তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

উপাচার্য আরও বলেন, অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে সনদপত্র ও মার্কশিট উত্তোলন করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কার্যক্রমে যেন শিক্ষার্থীদের অহেতুক সময় নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রোগ্রামার প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট পোর্টালে কীভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রদর্শিত হবে, তার ব্যবহারিক উপস্থাপনা করেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, জকসু নেতৃবৃন্দ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টাররা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি

সংশ্লিষ্ট সংবাদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১৯ এপ্রিল ২০২৬
জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম
২৯ মার্চ ২০২৬
জবির নতুন প্রক্টর ড. মো. নাসির উদ্দিন
১৬ মার্চ ২০২৬
জবির নতুন উপাচার্য ড. রইছ উদ্দীন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আদর্শের আলোয় বেশরগাতি : লতিফ মাস্টার ফাউন্ডেশনের দুই দশক
  2. বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  3. এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে জালিয়াতি, ‘নির্বিকার’ কুমিল্লা বোর্ড
  4. ভুল ও জালিয়াতি রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা
  5. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন
  6. ববি শিক্ষকদের অসহযোগ আন্দোলনের ডাক, উপাচার্যের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x