Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৩:০০, ২৫ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৩:০০, ২৫ জুন ২০২৬
আরও খবর
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে মাঠে বিজিবি ও সেনাবাহিনী
‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’
কারখানার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
গাজীপুরে ৩-৪টি  ‘টর্চার সেল’, অভিযোগ সরকারদলীয় সংসদ সদস্যের
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৩:০০, ২৫ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৩:০০, ২৫ জুন ২০২৬
ছবি : বাসস

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবারও বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক পর্যায়ে ৪০১-৬০০তম অবস্থান অর্জন করে টেকসই উন্নয়ন, শিক্ষা, গবেষণা ও সামাজিক প্রভাবের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে।

বুধবার (২৪ জুন) টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

বাংলাদেশ থেকে স্থান পাওয়া ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ই সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে।

জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক সম্পৃক্ততা ও টেকসই উন্নয়নে অবদানের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসডিজি-১ (দারিদ্র্য মুক্তি) সূচকে গাকৃবি ৭৪.৮ স্কোর অর্জন করে বিশ্বের ৮২তম অবস্থানে রয়েছে।

এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮.৩ স্কোর নিয়ে বৈশ্বিকভাবে ৬৬তম স্থান অর্জন করেছে।

এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮.৫-৭৪.৫ স্কোর নিয়ে বিশ্বের ১০১-২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর একই র‌্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল ৮০১-১০০০-এর মধ্যে।

মাত্র এক বছরের ব্যবধানে ৪০১-৬০০তম অবস্থানে উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত উন্নয়ন, একাডেমিক উৎকর্ষ, গবেষণার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতিরই প্রতিফলন।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাঙ্কিংয়েও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ধারাবাহিক সাফল্য অর্জন করে দেশের উচ্চশিক্ষা খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

টাইমস হায়ার এডুকেশন ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট-ড্রিভেন ট্রান্সফার টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে।

এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমস্থান লাভ করে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী শিক্ষায় নেতৃত্বের স্বাক্ষর রেখেছে।

এ বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, এটি শুধু একটি র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থান অর্জনের বিষয় নয়, বরং আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আরও কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: গাজীপুর

২১ জুন ২০২৬
‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’
১৮ জুন ২০২৬
কারখানার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
১৪ জুন ২০২৬
গাজীপুরে ৩-৪টি  ‘টর্চার সেল’, অভিযোগ সরকারদলীয় সংসদ সদস্যের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়: সংস্কৃতিচর্চার কেন্দ্রস্থলে কি সংকুচিত হচ্ছে সাংস্কৃতিক পরিসর?
  2. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
  3. মনিপুর স্কুল ও কলেজে ডিডিওর দায়িত্বে ৫ বিসিএস কর্মকর্তা
  4. ফলের রঙে-গন্ধে মুখর বিয়াম ল্যাবরেটরি স্কুল
  5. মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি পরিবর্তন
  6. নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x