এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
সারা দেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এইবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে তা চলে দুপর ১টা পর্যন্ত।
দেশের মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল প্রায় ২৫ হাজার শিক্ষার্থী।
এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে মোট অনুপস্থিত ১৭ হাজার ২৩৩ জন। এছাড়া সাধারণ শিক্ষাবোর্ডে মোট পাঁচজন বহিষ্কৃত হয়েছে।
এদিকে মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন এবং বহিষ্কৃত হয় একজন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কৃত হয় একজন।

নিজস্ব প্রতিবেদক