বড় হয়ে প্রকৌশলী হতে চায় আল ইমরান হক
রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী শাখা থেকে অংশ নিয়ে প্রাথমিক বৃত্তি পেয়েছে আল ইমরান হক। আল ইমরানের সাফল্যে তার বাবা মা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং শিক্ষকমণ্ডলীসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আল ইমরান হকের বাবা শহীদুল হক শাহিন ও মা নোভা কবির দুজনেই একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। আল ইমরান যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে আরো ভালো ফলাফল করে এগিয়ে যেতে পারে, তাদের সন্তানের সাফল্যে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।
আল ইমরানের জন্ম ২০১৪ সালের ২ মে। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার গোয়ালদী উকিল বাড়ি। আল ইমরান মরহুম নাজমুল কবীরের একমাত্র নাতি। আল ইমরান বড় হয়ে প্রকৌশলী হতে চায়। আগামীতে আরও সাফল্য অর্জন করতে সবার কাছে দোয়া চেয়েছে আল ইমরান।

এনটিভি অনলাইন ডেস্ক