Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর চাকরির সুযোগে আসছে নতুন নীতিমালা
উচ্চশিক্ষিত নারীদের বিয়ের জন্য কমছে উপযুক্ত পাত্র
রাস্তার জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগ, পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
এসআলম গ্রুপের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য গ্রহণ
ভিডিএফে অনিয়ম, রাজবাড়ীর ২ ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ আগস্ট ২০২৬
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি : বাসস

সমাজে বিদ্যমান অস্থিরতা, বৈষম্য ও দুর্নীতি দূর করতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহনশীলতা, মুক্তবুদ্ধির চর্চা, নৈতিকতা এবং ন্যায্যতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলওলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার পাল, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান এবং বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সাবেক সভাপতি প্রফেসর ড. শাহজাহান মিয়া।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, বিচারব্যবস্থা, গবেষণা ও অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেয়। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহনশীলতা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা নিশ্চিত না হলে ভবিষ্যৎ নীতিনির্ধারকেরা সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠায় ব্যর্থ হতে পারেন, যার ফলে দুর্নীতি ও সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে।’

তিনি বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার কারণে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছেন। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিশোধের পরিবর্তে ক্ষমাশীলতা, সংলাপ ও ন্যায়ভিত্তিক পুনর্মিলনের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকেই প্রথম পাঠশালা হিসেবে উল্লেখ করেন ইউজিসি চেয়ারম্যান।

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশে ইউজিসির পদক্ষেপ তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ জানান, অতিরিক্ত পাঠ্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য সফট স্কিল, নৈতিকতা ও মূল্যবোধবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ মডিউল প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়নকে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, উন্নয়নের দর্শন হতে হবে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক। প্রযুক্তিগত ও অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল কর্মসংস্থানের প্রস্তুতি নয়, বরং একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল নাগরিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমালোচনামূলক চিন্তা, নৈতিক শিক্ষা ও যুক্তিনির্ভর সংলাপের সংস্কৃতি জোরদারে দর্শনশাস্ত্রের শিক্ষক ও গবেষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক, গবেষক ও দর্শন চিন্তাবিদরা অংশ নেন। সম্মেলনে শান্তি, নৈতিকতা ও সমকালীন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দর্শনের ভূমিকা নিয়ে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান উচ্চশিক্ষা

সংশ্লিষ্ট সংবাদ: ইউজিসি

১৮ মার্চ ২০২৬
ইউজিসির চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদের যোগদান
০৪ ডিসেম্বর ২০২৫
চাকরি প্রত্যাশীদের যে বিষয়ে সতর্ক করল ইউজিসি
১৭ অক্টোবর ২০২৫
আগামী মাস থেকে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে : ইউজিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ
  2. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি
  3. ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  4. কথা নয়, কাজ দিয়েই জুলাইকে বাস্তবায়ন করতে হবে : জবি উপাচার্য
  5. উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  6. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x