Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০২৫
আরও খবর
ইউজিসির চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদের যোগদান
ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
ইউজিসির চেয়ারম্যানের পদত্যাগ
নানকের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা
চাকরি প্রত্যাশীদের যে বিষয়ে সতর্ক করল ইউজিসি

আগামী মাস থেকে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে : ইউজিসি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০২৫
ইউজিসির অডিটোরিয়ামে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদাগুলো নিরূপণে ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

আগামী নভেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে ধাপে ধাপে এ সেবা প্রদান করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউল চূড়ান্ত করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদাগুলো নিরূপণে ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ আনোয়ার।

ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে কমিশনের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে।

ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথির বক্তব্য দেন।

প্রফেসর আনোয়ার হোসেন বলেন, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মডিউল তৈরি করা হচ্ছে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউলে শিক্ষার্থীদের কী ধরনের সেবা প্রয়োজন সেটি তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের বিষয়টি যুক্ত করা দরকার বলে তিনি মনে করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওযা যেতে পারে বলে মনে করেন ইউজিসির এই সদস্য।

এ ছাড়া দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সহিষ্ণুতা ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে বলে মনে করেন ড. মোহাম্মদ আনোয়ার। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের পরামর্শ দেন তিনি।

কর্মশালায় প্রফেসর মাছুমা হাবিব বলেন, ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য ইউনেস্কোর সহায়তায় ইউজিসি একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা তৈরি হবে, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কোন্নয়ন ও একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং আচরণে পরিবর্তন আসবে বলে মনে করেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্লাব প্রতিষ্ঠা করা সময়ের দাবি বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন মাছুমা হাবিব। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইউজিসির পরিচালক জেসমিন পারভিন বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মানসিক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে।

ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাস বলেন, এই মডিউলটি আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক দক্ষতা এবং জীবনদক্ষতার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ ও সমাজমুখী আচরণে সহায়তা করবে।

ইউনেস্কোর প্রত্যাশা এর বিষয়বস্তু হোক নির্দিষ্ট, ভারসাম্যপূর্ণ, সাংস্কৃতিকভাবে সংযুক্ত ও বিকাশগতভাবে প্রাসঙ্গিক। এটি শুধু শেখার নয়, এটি একটি পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ। এই মডিউলের মাধ্যমে সামাজিক-আবেগিক সুস্থতা শিক্ষা নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে একীভূত হবে, যা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাস্তব অবদান রাখবে।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমান, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. রাফিউজ্জামান বক্তব্য দেন।

কর্মশালায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও ইউজিসি কর্মকর্তারা অংশ নেন।

ইউজিসি ও ইউনেস্কো জুলাই-আগস্ট ২০২৪ এর চেতনাবোধকে সামনে রেখে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিগুলোহ নিরূপণে একটি ট্রেইনিং ম্যানুয়াল তৈরি করেছে।

ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

সংশ্লিষ্ট সংবাদ: ইউজিসি

১৮ মার্চ ২০২৬
ইউজিসির চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদের যোগদান
০৪ ডিসেম্বর ২০২৫
চাকরি প্রত্যাশীদের যে বিষয়ে সতর্ক করল ইউজিসি
১৮ আগস্ট ২০২৫
ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. আইয়ূব ইসলামের যোগদান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
  2. ঈদের দিন দেশের যেসব স্থানে বৃষ্টির সম্ভাবনা
  3. ঝড়ে উপড়ে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
  4. নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
  5. জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
  6. সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x