Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ফলাফল
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ১০ আগস্ট ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ১০ আগস্ট ২০২৬
আরও খবর
পাবনায় চার শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, পাস মাত্র ১ জন
আজ থেকে এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
১৭ শিক্ষকের ১৯ দাখিল পরীক্ষার্থীর সবাই ফেল
দুদিন আগে বিদ্যুৎস্পর্শে নিহত শিহাব পেয়েছে জিপিএ ৫

এসএসসিতে অকৃতকার্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ১০ আগস্ট ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ১০ আগস্ট ২০২৬
মুন্নি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। ছবি : এনটিভি

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শামীমা আক্তার মুন্নি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্নিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠী বাড়ির শামিম হোসেনের মেয়ে।

মুন্নির মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর জানার পর সে আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্নির মৃত্যু হয়েছে।

মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। মুন্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, মুন্নি এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

এদিকে মুন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাড়িতে দাফন-কাফনের প্রস্তুতি চলছিল।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। এটি অত্যন্ত দুঃখজনক। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে হতাশ হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয়। তিনি শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

এসএসসি শিক্ষার্থীর মৃত্যু অকৃতকার্য চাঁদপুর

সংশ্লিষ্ট সংবাদ: এসএসসি

৪১ মিনিট আগে
পাবনায় চার শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
১ ঘন্টা আগে
১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, পাস মাত্র ১ জন
৩ ঘন্টা আগে
আজ থেকে এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থীর ৫৫ জনই জিপিএ ৫
  2. ৩ মাদ্রাসার কেউ পাসের মুখ দেখেনি
  3. এসএসসিতে অকৃতকার্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু
  4. পীরগঞ্জে দুটি বিদ্যালয়ে শতভাগ ফেল
  5. ২৪২ পরীক্ষার্থীই জিপিএ ৫, বোর্ডসেরা আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
  6. জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x