Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৮ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৮ আগস্ট ২০২৬
আরও খবর
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
পরিকল্পিতভাবে ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো হচ্ছে : তথ্যমন্ত্রী
ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৮ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৮ আগস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) নিয়মিত কার্যক্রমের পাশাপাশি হুয়াওয়ে আইসিটি একাডেমি হিসেবে কাজ করবে। এ লক্ষ্যে হুয়াওয়ে ও সিআইডিইউর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গতকাল সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ এর চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় সিআইডিইউর শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইনভিত্তিক এআই প্রশিক্ষণ কর্মসূচিতে বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে গণিতের মৌলিক বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি এবং হুয়াওয়ের এআই প্রসেসর উন্নয়নসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মা বেন বলেন, বাংলাদেশের আইসিটি খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হুয়াওয়ে কাজ করছে। সিআইডিইউর সঙ্গে যৌথভাবে শিক্ষার্থীদের এআই দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।

সিআইডিইউর পরিচালক ড. ইয়াং হুই বলেন, পরিকল্পিত এআই কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের সুযোগ তাদের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি এআইকে ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে উৎসাহিত হবে।

হুয়াওয়ে জানিয়েছে, তাদের আইসিটি একাডেমি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতার মধ্যে ব্যবধান কমানোর পাশাপাশি ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হয়।

এদিকে, চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি আবেদন করার সুযোগ পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

০৪ আগস্ট ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
২৭ জুলাই ২০২৬
ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি
  2. সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
  3. দারিদ্র্যকে জয় করে এসএসসিতে জিপিএ-৫, অর্থাভাবে থমকে তিন মেধাবীর স্বপ্ন
  4. রাবি শিক্ষার্থীদের চার বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  5. রাবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  6. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x