Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
১০২ শিক্ষককে সম্মাননা দিল সরকার
এমপিও নিয়ে জটিলতা : ৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব
প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিল প্রশাসন
সেই বিউটি পাল এবার পাচ্ছেন ‘গুণী শিক্ষক সম্মাননা’
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা প্রত্যাহারে রুল

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৫ অক্টোবর ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

রোববার (৪ অক্টোবর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত ও একাডেমিক দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার গুণগত মান অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, গবেষণার সক্ষমতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং একাডেমিক নেতৃত্বের ওপর।

তিনি আরও বলেন, তাই শিক্ষক প্রশিক্ষণকে বিচ্ছিন্ন বা স্বল্পমেয়াদি কার্যক্রম হিসেবে না দেখে একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা প্রয়োজন।

অধ্যাপক মামুন বলেন, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও জাতীয় উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় আরও বাড়াতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একাডেমিক নেতৃত্বকে একই প্রশিক্ষণ প্ল্যাটফর্মে যুক্ত করা হলে তাদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন ধারণা, উদ্ভাবনী উদ্যোগ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন শুধু অবকাঠামো বা কারিকুলাম উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়; দক্ষ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষাদর্শনে অভ্যস্ত শিক্ষক তৈরি করাও এর অন্যতম পূর্বশর্ত। যে কারণে শিক্ষক উন্নয়নকে উচ্চশিক্ষার সামগ্রিক গুণগত মান নিশ্চিতকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে ইউজিসি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষায়িত জাতীয় একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, প্রস্তাবিত একাডেমি প্রতিষ্ঠার জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য স্থান চূড়ান্ত হওয়ার পর মাস্টারপ্ল্যানের ভিত্তিতে অবকাঠামো উন্নয়নসহ পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাহ-উল-ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. জহির রায়হান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ইউজিসি, হিট প্রকল্প ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সপ্তম ও অষ্টম ব্যাচে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষাদান পদ্ধতি, গবেষণা, কোর্স কারিকুলাম, একাডেমিক ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা উন্নয়নসহ উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক ইউজিসি ট্রেনিং

সংশ্লিষ্ট সংবাদ: বিশ্ববিদ্যালয়

০৭ সেপ্টেম্বর ২০২৬
শুধু ডাক্তার-হাসপাতাল নয়, পরিবার-সমাজও প্রভাবিত করে সিজারের সিদ্ধান্ত : গবেষণা
২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি
১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
  2. এমপিও নিয়ে জটিলতা : ৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব
  3. ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  4. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফরম পূরণের সময় বাড়ল
  5. লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি
  6. রাবিতে চালু হলো দেশের প্রথম ‘পেপারলেস এক্সাম সিস্টেম’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x