জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠাতব্য পত্রকোড ২১২১০৯ (নতুন সিলেবাস) পরীক্ষাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১২১০৯ কোডের (নতুন সিলেবাস) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
তবে, এই একটি ছাড়া অনার্স প্রথম বর্ষের অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক