মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে দুদিনব্যাপী বিজনেস কার্নিভাল অনুষ্ঠিত
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও উদ্যোক্তা-মানসিকতা বিকাশের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘বিজনেস কার্নিভাল-২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৭ ও ৮ অক্টোবর আয়োজিত এ কার্নিভালে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ব্যবসায়িক ও অর্থনৈতিক কার্যক্রম, উপস্থাপনা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কার্নিভালে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাইন্ড টু মাইন্ড: ব্যবসায়ে ডিজিটাল প্রেজেন্টেশানের ধারনাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীজফেস্ট এর আওতায় ইকোনোমিকস অলিম্পিয়াড, বিজনেস অলিম্পিয়াড ও একাউন্টিং অলিম্পিয়াড এর আয়োজন করা হয়।
“আগামীর নেতৃত্ব নিশ্চিতকরণে ঐক্য ও শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিপি, পিএসসি (অব.) এর সভাপতিত্বে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানারাত ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস এন্ড এসোসিয়েশনের বাংলাদেশ প্রধান জনাব সারওয়াত রেজা।
এসময় বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ব্যবসায়িক ধারণা, সামাজিক সমস্যা নির্ধারণ এবং উত্তম পন্থায় সমাধানের দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে বলেন। তাছাড়া, শক্তিশালী নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে দলগত কাজ ও উপস্থাপনা-দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন হয় বলে উদ্বোধনী বক্তব্যে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষদ্বয়, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক