ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ-সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কার চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।এদিকে, টানা কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও ক্যাম্পাসে...