বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন অনুষদের স্নাতক ও বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৪ জনই নারী। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন উপাচার্য...