Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • ইউপি নির্বাচন
শ. ম সাজু, রাজশাহী
২১:৫৫, ১৫ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৮, ১৫ নভেম্বর ২০২১
শ. ম সাজু, রাজশাহী
২১:৫৫, ১৫ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৮, ১৫ নভেম্বর ২০২১
আরও খবর
সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রহমান
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি
গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের ফলাফলের অপেক্ষায় নেপাল
৩০টি আসনে ভোট পুনঃগণনা ও শপথ স্থগিত রাখার আহ্বান জামায়াতের

রাজশাহীর দুই ইউনিয়নে ভোটের ফলাফল পরিবর্তনের অভিযোগ

শ. ম সাজু, রাজশাহী
২১:৫৫, ১৫ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৮, ১৫ নভেম্বর ২০২১
শ. ম সাজু, রাজশাহী
২১:৫৫, ১৫ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৮, ১৫ নভেম্বর ২০২১
রাজশাহীর দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের ফলাফল পরিবর্তন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

রাজশাহীর দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্রে কেন্দ্রে ঘোষিত ভোটের ফলাফল পরিবর্তন করে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার অভিযোগ উঠেছে। আজ সোমবার রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন গোড়াগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের মো. মুখলেসুর রহমান ও গোগ্রাম ইউনিয়নের মো. হযরত আলী।

গত ১১ নভেম্বর এ দুটি ইউনিয়নে নির্বাচন হয়। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান অটোরিকশা নিয়ে এবং বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত আলী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে জেতার পরও ভোটের ফল পাল্টে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার অভিযোগ তুলে গতকাল রোববার তাঁরা দুজনেই জেলা প্রশাসক আবদুল জলিল এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন। আজ নগরীর ভাটাপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বেলা ১১টার দিকে প্রথমে আওয়ামী লীগ নেতা মুখলেসুর রহমান সংবাদ সম্মেলন করেন। তখন কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা হযরত আলীও অবস্থান করছিলেন। মুখলেসুর রহমানের সংবাদ সম্মেলনের পাঁচ মিনিট পর হযরত আলী একই চেয়ারে গিয়ে বসে নিজের লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে মুখলেসুর রহমান জানান, নির্বাচনে তিনি অটোরিকশা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলাম। সংবাদ সম্মেলনে ১০টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষর দেওয়া ফলাফল শিট উপস্থাপন করেন। নির্বাচনে তিনি সাত হাজার ২২ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহিদুল ইসলাম টুলু পেয়েছেন ছয় হাজার ৩৪৬ ভোট। ফলে ৬৭৬ ভোটে জিতেছেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল যাওয়ার পর ঘোষণা দিতে গড়িমসি করা হয়। শেষে গভীর রাতে ফল পাল্টে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী জানান, কেন্দ্রে কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষর দেওয়া ফলাফল শিট অনুযায়ী ১০টি কেন্দ্রে আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৮০১ ভোট। আর নৌকার প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৯ হাজার ২৮৭ ভোট। তিনি ৫১৪ ভোট বেশি পেয়ে জিতে যান। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরও ফলাফল ঘোষণায় গড়িমসি করা হয়। শেষে গভীর রাতে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দুজনেই অভিযোগ করেন, খুব অল্প ভোটের ব্যবধান দেখিয়ে তাদের ফেল দেখানো হয়েছে। তারা বলেন, দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলেও পাল্টে দেওয়া হয়েছে জনগণের রায়। বিষয়টি নিয়ে দুজনেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে যান। কিন্তু তাঁরা অভিযোগ না নেওয়ায় জেলা প্রশাসক ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। সেখানে তাঁরা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে তাঁদের বিজয়ী ঘোষণার করার দাবি জানান।

দুই চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা রাতেই আমাদের একটা ফলাফল শিট দেন। আবার প্রার্থীরাও একটা শিট আনেন। তখন দেখা যায় দুজনের ফলাফল শিট এক নয়। তাই প্রিসাইডিং অফিসারকে রাতে আবার ডেকে এনে যাচাই করা হয়। এরপর ফল ঘোষণা করা হয়। ফল পাল্টানোর অভিযোগ সঠিক নয়।’

ইউপি নির্বাচন ফলাফল

সংশ্লিষ্ট সংবাদ: ইউপি নির্বাচন

১৭ জুলাই ২০২৩
টাঙ্গাইলে ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার বিজয়
১৭ জুলাই ২০২৩
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
২০ মার্চ ২০২৩
গোপালগঞ্জে ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
  2. ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
  3. ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ জুন
  4. কোনো অপশক্তি, অন্যায় আবদারের কাছে মাথা নত করব না : ইসি আলমগীর
  5. অনলাইনে মনোনয়নপত্র দাখিল করবেন যেভাবে
  6. খুলনার ৬টি আসনেই নৌকার জয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x