Skip to main content
NTV Online
Dektop Mobile

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
জাহিদুর রহমান
২০:৫০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০৯ জানুয়ারি ২০২৪
জাহিদুর রহমান
২০:৫০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০৯ জানুয়ারি ২০২৪
আরও খবর
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাবুর সাভারের বাড়ি শোকে স্তব্ধ
কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : শাহে আলম
আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ পর্যায়ে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সাভারে ফোনে প্রাণনাশের হুমকি, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
এবার সাভারে ‘প্রেশার কুকার বোমা’ উদ্ধার

ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হয়ে চমক দেখালেন সাইফুল

জাহিদুর রহমান
২০:৫০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০৯ জানুয়ারি ২০২৪
জাহিদুর রহমান
২০:৫০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:১৮, ০৯ জানুয়ারি ২০২৪
মুহাম্মদ সাইফুল ইসলাম। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। ট্রাকে চড়ে নৌকাকে ডুবিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এই চেয়ারম্যান স্বতন্ত্র লড়ে হারিয়েছেন বর্তমান ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে। যদিও তিনি ক্ষমতাসীন ও এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে, তা থানা পর্যায়ে। এই আসনে তৃণমূলের কাছে হেভিওয়েট প্রার্থীর হার এখন তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বেসরকারি ফলাফল বলছে, সর্বোচ্চ ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী সাইফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্রপ্রার্থী (ঈগল) তালুকদার মো. তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। অথচ বর্তমান সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট। সে হিসাবে ২৮ হাজার ৫১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে ধরাসায়ী করেছেন ট্রাক প্রতীকের এই স্বতন্ত্রপ্রার্থী।

স্থানীয়দের ধারণা, রানা প্লাজা ট্রাজেডির পর যে ডা. এনামের উত্থান হয়, তা অনেকটাই এখন মলিন। এবারের নির্বাচনই তার প্রামাণ। এর পেছনে আছে নানা কারণ। তারপর আবার তালুকদার মো. তৌহিদ জং মুরাদের প্রতিদ্বন্দ্বিতা ও এনাম-মুরাদের মধ্যে প্রতিযোগিতা সাধারণ ভোটারের মধ্যে ফেলেছে নেতিবাচক প্রভাব। ডা. এনামকে ছেড়ে মুরাদ জং-এ যোগদান, নিজেদের মধ্যে বিরোধ, অন্যদিকে নির্বাচনি মাঠে সাইফুলের নিজস্ব কৌশল–সব মিলিয়ে এ দুজনকে ছাপিয়ে গেছেন সাইফুল।

ভোটের প্রচারে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ট্রাক প্রতীকের প্রার্থী সাইফুল বলেছিলেন, সন্ত্রাসী-চাদাঁবাজদের ভোট তার লাগবে না। এতেও অনেক সাধারণ ভোটার আশ্বস্ত হন। তিনি এই কথা তাদের ওপর প্রভাব বিস্তার করে। বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়। তবে, তখন কেউই বুঝতে পারেনি, এতো ভোট ব্যবধানে জিতবেন তিনি। এমনকি, জিতবেন যে, তাও ভাবেননি অনেকেই। এটিও তার জেতার পেছনে অন্যতম কারণ বলে মনে করেন স্থানীয়রা। অন্যদিকে, তিনি জয়ী হলে শ্রমজীবী শ্রেণির আধিক্যের অঞ্চল সাভারের শ্রমিকদের নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও তার বিজয়ের পথকে প্রশস্ত করেছে। তবে, অধিকাংশের ধারণা, এনাম-মুরাদের দ্বন্দ্বই এগিয়ে দিয়েছে সাইফুলকে।

নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এনটিভি অনলাইনের এই প্রতিবেদকের প্রশ্নে অনুভূতি প্রকাশ করে জানান, প্রতিটি প্রার্থীর নির্বাচনি কৌশল ভিন্ন। আমি তৃণমূলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিগত অর্ধযুগের বেশি সময় ধরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছি। আমার প্রথম লক্ষ্যই ছিল সম্মানিত ভোটারদের সরাসরি আমার অভিপ্রায় পৌঁছে দেওয়া। আমি যেমন তাদের ভাষা বুঝেছি, তারাও বুঝেছে আমার ভাষা। আমি মনে করেছি, এই ভোটাররাই আমার শক্তি। আমার আশা ছিল—সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে বেছে নেবে। সে প্রত্যাশা থেকে আমি সব সময় সজাগ ছিলাম যেন নির্বাচনটা নিরপেক্ষ হয়।

অপর এক প্রশ্নে মুহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, ‘সংসদে বিরোধী দলে যাবার প্রশ্নই উঠে না। আমি সরকারি দলের লোক সরকারি দলেই যোগ দেব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাভার
০৮ জানুয়ারি ২০২৪
নির্বাচনে হেরে যা বললেন ইনু
০৮ জানুয়ারি ২০২৪
শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
০৮ জানুয়ারি ২০২৪
সাত প্রার্থীর পাঁচজনেরই জামানত বাজেয়াপ্ত হচ্ছে
০৮ জানুয়ারি ২০২৪
নওগাঁয় জামানত হারাচ্ছেন ১৯ প্রার্থী
০৮ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী ১২ চিকিৎসক
০৮ জানুয়ারি ২০২৪
নির্বাচনি ব্যানার-পোস্টার অপসারণে নামছে ডিএসসিসি
০৮ জানুয়ারি ২০২৪
বিজয়ী প্রার্থীদের গেজেট-শপথ হতে পারে যেদিন
০৮ জানুয়ারি ২০২৪
সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে ধরাশায়ী ইনু-এনাম
০৮ জানুয়ারি ২০২৪
সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা সংসদ সদস্য নির্বাচিত হলেন 
০৮ জানুয়ারি ২০২৪
নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি কানাডা : হাইকমিশন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
  3. শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
  4. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  5. নির্বাচনি হাওয়া ব্রাহ্মণবাড়িয়া-৫
  6. ‘এনসিপি ১৯ অক্টোবরের ভেতর সিদ্ধান্ত না নিলে আইনানুযায়ী চলবে ইসি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x