ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় নতুন টাকা। ছোট-বড় সবার পছন্দ নতুন টাকা। ঈদ সালামিতে নতুন টাকার জুড়ি নেই। বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতে অনেকে নতুন টাকা দেন। আর ঈদ উৎসবের এ সময়টাতে নোট বদলের ব্যবসাও জমে ওঠে ঢাকার গুলিস্তানে। অন্য বছরগুলোর তুলনায় এবার চাহিদা বেশি। ছবি : ফোকাস বাংলা