রাজধানীর চাঁনখারপুল থেকে আনন্দবাজার সড়কটিতে চলছে বিদ্যুৎ বিভাগের ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজ। ব্যস্ততম সড়কটিতে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত কাজ শেষ করে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি : ফোকাস বাংলা