এসএসসি পাসে ১০৩ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি অফিস সহায়ক পদে ১০৩ জনকে নিয়োগ দেবে। গত ৩০ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অফিস সহায়ক
পদসংখ্যা
১০৩
শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স
১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন স্কেল
৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদন শেষ সময়
১ মে ২০২৬, বিকেল ৫টা।
*বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক