সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন শেষ ১৫ অক্টোবর
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটি সিনিয়র স্টাফ নার্স পদে জনবল নিয়োগ দেবে। গত ০১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ অথবা ‘বিএসসি ইন নার্সিং’।
অন্যান্য যোগ্যতা
বিএনএমসি বৈধ নিবন্ধন থাকতে হবে।
অভিজ্ঞতা
হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে প্রাসঙ্গিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন
ফুলটাইম
কর্মক্ষেত্র
ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
বয়সসীমা
সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১৫ অক্টোবর ২০২৬;

চাকরি চাই ডেস্ক