৪৭২ জনকে এসএসসি পাসে নিয়োগ দেবে কারা অধিদপ্তর
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘কারারক্ষী’ ও ‘মহিলা কারারক্ষী’ পদে মোট ৪৭২ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই সুযোগ দেওয়া হবে।
পদের বিবরণ ও বেতন স্কেল
১.পদের নাম: কারারক্ষী (পুরুষ)
পদসংখ্যা: ৪৫০ জন।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/– (গ্রেড-১৭)।
২.পদের নাম: মহিলা কারারক্ষী
পদসংখ্যা: ২২ জন।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/– (গ্রেড-১৭)।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের স্লিপ বাধ্যতামূলক।
নির্বাচন পদ্ধতি ও পরীক্ষা
আবেদনকারী প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষার মাধ্যমে যোগ্য হিসেবে নির্বাচিত করা হবে:
১.প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই: দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প ও রোপ ক্লাইম্বিং।
২.স্বাস্থ্য পরীক্ষা: প্রাথমিক শারীরিক ফিটনেস যাচাই।
৩.লিখিত পরীক্ষা (MCQ): শারীরিক যোগ্যতায় উত্তীর্ণদের জন্য।
৪.মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য।
সূত্র : prison.gov.bd
বিস্তারিত দেখুন :

চাকরি চাই ডেস্ক