সদ্য স্নাতকদের সুযোগ দিয়ে প্রাইম ব্যাংকে ‘ট্রেইনি অফিসার’ পদে চাকরির সুয়োগ
সদ্য পাস করা স্নাতক ডিগ্রিধারীদের জন্য ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ নিয়ে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকটি তাদের জনবল বৃদ্ধির লক্ষ্যে ‘ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং পেশায় আসার এই সুযোগটি কাজে লাগাতে পারবেন তরুণ মেধাবীরা।
কারা আবেদন করতে পারবেন?
প্রাইম ব্যাংকের এই পদের জন্য প্রার্থীর একাডেমিক যোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীর যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিথারী হতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে কমপক্ষে ২.৫০ থাকতে হবে।আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, যা ফ্রেশারদের জন্য একটি বড় সুযোগ।
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা পাবেন। বছরে দুটি উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা।প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা। ইনস্যুরেন্স (বিমা) এবং পারফরম্যান্স ভিত্তিক বোনাস।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদনের লিঙ্ক পাওয়া যাবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদনের সময়সীমা
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

চাকরি চাই ডেস্ক