৩৯৩ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ২২টি পদে ৩৯৩ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হবে ৮ নভেম্বর সকাল ১০টায়, ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন
অস্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল
চট্টগ্রাম।
বয়স
৮ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ - ৩২ বছর। তবে, ৬ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর এবং ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
অনলাইনের মাধ্যমে ১-৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪-৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৭-১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮-২২ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।
আবেদন শুরু
৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা;
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের অনলাইনে আবেদনের প্রিন্ট কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে।
আবেদনের শেষ সময়
৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা পর্যন্ত।

চাকরি চাই ডেস্ক