এইচএসসি পাসে ৪০০ জনকে নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজিস
ডিজিকন টেকনোলজিস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডাটা ম্যানেজমেন্ট টিমে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০জনকে কর্মীবে নিয়োগ দেবে। ৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৪ মে মাস পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ডিজিকন টেকনোলজিস জানিয়েছে, এই পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি অথবা যেকোনো বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। বয়স:১৮ থেকে ৩৫ বছর।
সুযোগ-সুবিধা ও বেতন
নির্বাচিত প্রার্থীরা ডিজিকন টেকনোলজিসের কর্পোরেট অফিস বা নির্ধারিত প্রজেক্ট সেন্টারে কাজ করার সুযোগ পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও উৎসব বোনাস প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য প্রতিষ্ঠানটির অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা বিডিজবস-এর মাধ্যমে সিভি জমা দেওয়া যাবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ০৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক