স্নাতক পাসে চাকুরি দেবে এসিআই
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘জোনাল সেলস ম্যানেজার’ পদে দক্ষ জনবল খুঁজছে। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, জোনাল সেলস ম্যানেজার পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর অন্তত ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা ও কর্মস্থল
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। তবে মনে রাখতে হবে, এই পদের জন্য নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জনপ্রিয় অনলাইন জব পোর্টাল 'বিডি জবস'-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
১২ এপ্রিল ২০২৬।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক