স্নাতক পাসে চাকরি দেবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট গেস্ট সার্ভিসেস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। গত ০৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট গেস্ট সার্ভিসেস ম্যানেজার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই নাইট শিফটে ডিউটি পালন এবং নাইট অডিটিং সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থীরা আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
অফিসে
বয়সসীমা
সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আকর্ষণীয় বেতন প্যাকেজ।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৩ এপ্রিল ২০২৬।

চাকরি চাই ডেস্ক