প্রাণ গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির ‘অ্যাগ্রিকালচারাল বিজনেস’ বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, অভিজ্ঞদের পাশাপাশি নতুনরাও (ফ্রেশার) এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।
পদের নাম
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অথবা ডিভিএম ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে,তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। বয়সসীমা: আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
কর্মস্থল
দেশের যেকোনো প্রান্ত।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ এপ্রিল ২০২৫।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক