এনটিআরসিএ পরীক্ষা ১৮ এপ্রিল
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত নিয়োগ পরীক্ষা–২০২৬ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
জানা গেছে, ওইদিন ঢাকার ৯টি নির্ধারিত ভেন্যুতে এদিন চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, এদিন চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক