Skip to main content
NTV Online

চাকরি চাই

চাকরি চাই
  • অ ফ A
  • সরকারি
  • ব্যাংক-বিমা
  • মার্কেটিং-সেলস্
  • আইটি
  • মেডিকেল
  • এনজিও
  • গার্মেন্টস-টেক্সটাইল
  • মিডিয়া
  • শিক্ষা
  • সশস্ত্র বাহিনী
  • আন্তর্জাতিক সংস্থা
  • নিয়োগ পরীক্ষা
  • বিবিধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • চাকরি চাই
  • নিয়োগ পরীক্ষা
এনটিভি অনলাইন ডেস্ক
০২:০৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:০৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০২:০৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:০৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতা পেল এনটিআরসিএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের পরিপত্র চূড়ান্ত হচ্ছে
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে
পরিবেশ অধিদপ্তরের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রাথমিকে শিক্ষক নিয়োগে শুক্রবারের লিখিত পরীক্ষা পেছাল

অধ্যক্ষসহ ১৩৫৯৯টি শূন্যপদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার

এনটিভি অনলাইন ডেস্ক
০২:০৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:০৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০২:০৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:০৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএর লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’ এর অনলাইন আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে।

নতুন প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্ল্যাটফর্ম হালনাগাদ করার সুবিধার্থে এই সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গত মঙ্গলবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। জারিকৃত এই নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের প্ল্যাটফর্মটি হালনাগাদ করার কাজ বর্তমানে চলমান রয়েছে।

অনিবার্য কারণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাউশির স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট শূন্যপদ ১০ হাজার ২৭৮টি। এরমধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ ৫৮৪, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্যপদ রয়েছে ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৩ হাজার ৮৭২টি। এ ছাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ৫০৪টি।

এনটিআরসিএ আরও জানিয়েছে, মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন কামিল মাদ্রাসার অধ্যক্ষের শূন্যপদ ৩৪টি এবং উপাধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৫৩টি। ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদ ২০২টি, ফাজিলের উপাধ্যক্ষ পদ ৩৪৩টি, আলিমের অধ্যক্ষ পদ শূন্য ২১৯টি, উপাধ্যক্ষ পদ ৩৭৭টি। এ ছাড়া দাখিল মাদ্রাসায় সুপার পদ শূন্য ৮৯১টি এবং সহকরী সুপারের ১ হাজার ৪টি শূন্যপদ রয়েছে। সবমিলিয়ে মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের শূন্যপদ ৩ হাজার ১৩১টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য অধ্যক্ষ পদ ১১০টি, ভোকেশনালে শূন্য সুপার পদ ৪০টি এবং সহকারী সুপার ৪০টি। সবমিলিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান পদ শূন্য ১৯০টি বলে জানায় এনটিআরসিএ।

এনটিআরসিএর অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে।

এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা

সংশ্লিষ্ট সংবাদ: এনটিআরসিএ

২৮ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতা পেল এনটিআরসিএ
০৬ জানুয়ারি ২০২৬
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে
২০ আগস্ট ২০২৫
৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অধ্যক্ষসহ ১৩৫৯৯টি শূন্যপদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার
  2. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, নেবে ৫২১ জন
  3. লক্ষ্মীপুর পলিটেকনিকে জব ফেয়ার
  4. এসএসসি পাসে চাকরি দেবে মিনিস্টার হাই-টেক পার্ক
  5. প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ হলেন যারা
  6. ৫০ জনকে চাকরি দেবে বিএসটিআই, আবেদন শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x