বাংলাদেশ ব্যাংকের অধীনে ১২৬ জনের বড় নিয়োগ, আবেদন ২৮ এপ্রিল থেকে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির অধীনে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড; গাজীপুরে ২৪ পদে ১২৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২৮ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে চলবে ৬ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন
অস্থায়ী।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ।
কর্মস্থল
গাজীপুর।
বয়স
১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১-৯ নং পদের জন্য ২১০-৩২ বছর এবং ১০-২৪ নং পদের জন্য ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
বাংলা কিউআর এর মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
৪ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
* বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক