নতুনদের নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ‘করপোরেট সেলস’ বিভাগে জনবল বাড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম ও সংখ্যা
প্রাণ গ্রুপের এবারের নিয়োগে পদের নাম নির্ধারণ করা হয়েছে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’। এই পদের অধীনে মোট ২০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা করপোরেট সেলস বিভাগে দায়িত্ব পালন করবেন।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, বিবিএস অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরেই বিরূপ ফলাফল থাকা চলবে না।
অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি
এই পদের জন্য ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও ‘ফ্রেশার’ অর্থাৎ যারা নতুন স্নাতক সম্পন্ন করেছেন, তারাও আবেদনের সুযোগ পাবেন। নারী ও পুরুষ উভয় ধরনের প্রার্থীই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। চাকরির ধরন হবে ফুল টাইম এবং কোনো নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেওয়া হয়নি।
কর্মস্থল ও বেতন
নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দেওয়ার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
আবেদনের শেষ সময়
৩০ এপ্রিল ২০২৬
সূত্র: বিডিজবস।

চাকরি চাই ডেস্ক