স্নাতক পাসে বাংলাদেশ ব্যাংকে ২৬ পদে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটিকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
পদসংখ্যা
২৬ (কমবেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
গ্রেড ও বেতন স্কেল
নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেলের গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০–২২,৪৯০ টাকা।
বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা। আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২১ মে ২০২৬, রাত ১১: ৫৯ মিনিট।
নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

চাকরি চাই ডেস্ক