৪০০ কর্মী নেবে গোল্ডেন হারভেস্ট
গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এই পদের জন্য মোট ৪০০ জন দক্ষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। কাজের জন্য পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফলে নতুনদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। ১৮ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত যেকোনো নারী ও পুরুষ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
কর্মস্থল ও সুযোগ-সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ফুল টাইম বা পূর্ণকালীন কর্মী হিসেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের ঢাকা মহাখালী ব্রাঞ্চে কাজ করার সুযোগ পাবেন। এই পদের জন্য মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের নির্ধারিত আবেদন লিংকে ক্লিক করে অনলাইনে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক