চাকরি দেবে এসিআই, আবেদন শেষ ১৮ জুন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার-এমআইএস পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ১৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার-এমআইএস।
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। লারাভেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে পিএইচপি ডেভেলপমেন্টে ভালো দক্ষতা। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবে। কমপক্ষে ৫ থেকে ১০ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
২৮ থেকে ৩৬ বছর।
কর্মস্থল
ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১৮ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক