এইচএসসি পাসে নিয়োগ দেবে ইবনে সিনা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটি ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ০৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ক্যাথ ল্যাব টেকনিশিয়ান (গ্রেড-III)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এইচএসসি বা সমমানের পাস হতে হবে। ক্যাথ ল্যাব পদ্ধতিতে বিশেষ প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
কমপক্ষে ৩০ বছর।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১৮ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক