১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ১৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী হিসাবরক্ষক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল
১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড,পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
২. পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার;
পদসংখ্যা: ৯৬টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
উদ্ভিদবিদ্যা অথবা প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।
৩. পদের নাম: ড্রাফটসম্যান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে। সিভিল ড্রাফটিংএ ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১৮টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
৫. পদের নাম: এক্সপার্ট উইভার;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (ভোক) (টেক্সটাইল) উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৪৩টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল
যে কোনো স্থান।
বয়স
১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ২১ জুলাই ২০২৬;
* আবেদনপদ্ধতিসহ বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

চাকরি চাই ডেস্ক