স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে আড়ং
আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন কোঅর্ডিনেশন ও ডিজাইন বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে ফুলটাইম কর্মী নিয়োগ দেবে।
গত ১৭ জুন ২০২৬ থেকে পদটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিভাগ
অ্যাসোসিয়েট অফিসার, প্রোডাকশন কোঅর্ডিনেশন, ডিজাইন।
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস (বিশেষ করে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) পরিচালনায় পারদর্শী হতে হবে।নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। (কোনো বয়সসীমা উল্লেখ নেই)।
চাকরির ধরন ও কর্মস্থল
ফুলটাইম (স্থায়ী), অফিসে ঢাকা।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং আড়ংয়ের প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং সরাসরি আবেদন করতে বিডিজবস-এর লিংকে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২৭ জুন ২০২৬।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক