১১৭ জনকে নিয়োগ দেবে বেপজা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রতিষ্ঠানটির অধীনে ৩৪টি পদে ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১ জুলাই ২০২৬ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ৩০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
চাকরির ধরন
স্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল
চট্টগ্রাম।
আরও পড়ুন: ৫০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
বয়স
১ জুলাই ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ৬ নং পদের ক্ষেত্রে ৫০ বছর, ১২ ও ১৭ নং পদের ক্ষেত্রে ৪৭ বছর এবং ৩৪ নং পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর প্রার্থীদের জন্য ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩০ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
* বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক