অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
ট্রেইনি রিলেশনশিপ অফিসার
বিভাগের নাম
ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং
পদসংখ্যা
নির্ধারিত নয়
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন
নারী - পুরুষ (উভয়);
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
প্রযোজ্য নয়।
বেতন ও অন্যান্য সুবিধা
৩১,০০০ টাকা।
বয়সসীমা
নির্ধারিত নয়
কর্মস্থল
যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৬ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক