অফিসার পদে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ সিনিয়র অফিসার/অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আজ ২৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র অফিসার/অফিসার
বিভাগ
প্রোডাকশন
পদসংখ্যা
নির্ধারিত নয়
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি ডিগ্রিধারী হতে হবে। স্ন্যাকস, কফি, কনডেন্সড মিল্ক বা অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন
ফুলটাইম
কর্মক্ষেত্র
অফিসে
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
চট্টগ্রাম।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৩১ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক