জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ, বয়স ৪০ হলেও আবেদন করুন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। ২৩ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএ অথবা এমবিএম ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
বিভাগের নাম
অ্যাকাউন্টস
পদসংখ্যা
নির্ধারিত নয়।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
শিক্ষাগত যোগ্যতা
এমবিএ অথবা এমবিএম (অ্যাকাউন্টিং) ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
১৫ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
সর্বনিম্ন ৪০ বছর।
কর্মস্থল
ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
২১ আগস্ট ২০২৬;

চাকরি চাই ডেস্ক